অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:২৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:২৩:৪৬ অপরাহ্ন



রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দেশীয় অ'স্ত্রের মুখে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন ছিন'তাইয়ের ঘটনা ঘটেছে।


রোববার (২৯ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গতরাতে (শনিবার) আমরা একজনকে আটক করেছি। তার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, জিজ্ঞাসাবাদ করছি। আমরা ফোনটি উদ্ধারের চেষ্টা করছি।


জানা গেছে, গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ববি হাজ্জাজের সহকারী ভুক্তভোগী রাব্বি আল রাফসান মামলা করেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।

ভুক্তভোগী ও মামলার বাদী রাব্বি আল রাফসানের দাবি, মাস্টার্সের ক্লাস থাকায় শুক্রবার দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে মোহাম্মপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলাম। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা এসে গতিরোধ করে। ওই অটোরিকশায় থাকা চারজন চাপা'তি ঠেকিয়ে আমার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়।


ভুক্তভোগী আরও জানান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী তিনি। বিষয়টি তিনিও (প্রতিমন্ত্রী) অবগত রয়েছেন। এরই মধ্যে তিনি থানায় কথা বলেছেন। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com