বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:০৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:০৪:২৮ অপরাহ্ন



সোহরাওয়ার্দী উদ্যানে নয় ১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। 


আজ রবিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।



এদিকে, মাসব্যাপী কর্মসূচির মধ্যে ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩ ডিসেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি, ৫ ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি, ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস পালন, ৭ ডিসেম্বর জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি, ৯ ডিসেম্বর মহিলা দলের কর্মসূচি, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন, ১২ ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি, ১৩ ডিসেম্বর আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।


এছাড়াও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন, ১৭ ডিসেম্বর বিজয় র‍্যালি, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, ২০ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি, ২১ ডিসেম্বর যুবদলের কর্মসূচি, ২২ ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচি, ২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল ও জাসাসের কর্মসূচি, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি, ২৬ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা, ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা, ২৮ ডিসেম্বর নাগরিক শোকসভা, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com