​বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০২:৪৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০২:৪৫:৪৮ অপরাহ্ন

মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওই দিন তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প প‌রিচালক (জনসং‌যোগ) আহসান উল্লাহ সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত সময়ের পর মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com