আবদুল্লাহ আল জাবের বলেন, হাদিকে গুলি করার এক সপ্তাহ পার হয়ে গেছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত খুনিদের গ্রেফতারের বিষয়ে কি আশ্বস্ত করা হয়েছে? তারা কি জানিয়েছে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা মনে করছি, এখানে খুনি একজন নয়, পুরো একটি চক্র কাজ করেছে।
শরিফ ওসমান হাদি হত্যার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানাতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদিকে গুলি করা হয়েছে এক সপ্তাহ আগে। এ সময়ের মধ্যে খুনিদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও একই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী কী কী পদক্ষেপ নিয়েছেন, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির সামনে তুলে ধরতে হবে। অন্যথায় এ দুজনকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আবদুল্লাহ আল জাবের বলেন, হাদিকে গুলি করার এক সপ্তাহ পার হয়ে গেছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত খুনিদের গ্রেফতারের বিষয়ে কি আশ্বস্ত করা হয়েছে? তারা কি জানিয়েছে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা মনে করছি, এখানে খুনি একজন নয়, পুরো একটি চক্র কাজ করেছে।
তিনি আরো বলেন, ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, খুনি, খুনের পরিকল্পনা ও সহায়তাকারী এবং পুরো চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বখসকে জনতার সামনে এসে গত এক সপ্তাহে এ খুনের বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে হবে। যদি তারা জানাতে না পারে, তাহলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কোনোভাবে হাদির রক্তকে বৃথা যেতে দেব না।