​হাতিরঝিলে ‘খাদ্যের বিষক্রিয়ায়’ ভাই-বোনের মৃত্যু

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:৪১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:৪১:০৯ অপরাহ্ন


রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকার এক বাসা থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম আফরিদা চৌধুরী (১০) ও তার ছোট ভাই ইলহাম চৌধুরী (১)। ফুডপয়জনিংয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। 

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওয়ারলেস মোড় ৯১নং এসএইচএস টাওয়ারের নিচে গ্যারেজে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে তাদের লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং এ্যাম্বুলেন্সে রাখা শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাদের শরীরে কোন রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি জানান, শিশুদের বাবা মোসলে উদ্দিন চৌধুরী গার্মেন্টসের জিএম আর মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে ওয়ারলেস মোড়ের ওই বাসায় থাকেন। প্রাথমিক তদন্তে স্থানীয়দের এবং পরিবারের কাছ থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ২ শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বাসায় নিয়ে আসে। এরপর ছেলেটিও বমি করা শুরু করে। অসুস্থ হয়ে পড়া দেখে পরবর্তীতে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এসআই বলেন, একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে দুই শিশু মারা গেছে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন তা এখনো জানতে পারিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com