​নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপি নেতা কাইয়ুম

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৫৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৫৪:৪৯ অপরাহ্ন


বাড্ডা থানায় পুলিশের করা ২০১৫ সালের নাশকতার মামলা থেকে জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে এম এ কাইয়ুম বলেন, মিথ্যা ও গায়েবি মামলার কালচার বন্ধ হওয়া উচিত। আগামীতে এ ধরনের মামলা হবে না।

এসময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পর থেকে সতর্কতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান এই বিএনপি নেতা।

পরে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, শতাধিক মামলা থাকলেও সবগুলোতেই জামিন আছেন বিএনপি নেতা এম এ কাইয়ুম।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com