কটি দলের একমাত্র ভিশন ইসলামের নামে বিভেদ তৈরি করা: ছাত্রদল সভাপতি

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৩:১৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৩:১৫:৩৪ অপরাহ্ন


তারা সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা থামাননি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই দিন নয় আরো দিন আছে, সেদিন মব কালচারে যারা লিপ্ত ছিলো তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, একটি দল রয়েছে, ইসলামের নামে বিভেদ তৈরি করা তাদের একমাত্র ভিশন। আজকে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। মানুষের বাড়ি গিয়ে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় তারা।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মবের বিরুদ্ধে সমাবেশে এ কথা বলেন তিনি।

রাকিবুল ইসলাম আরো বলেন, তারা সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা থামাননি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই দিন নয় আরো দিন আছে, সেদিন মব কালচারে যারা লিপ্ত ছিলো তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।

আমরা যদি মব কালচার প্রতিহত করতাম তাহলে ক্যাম্পাসে কেউ থাকতে পারতো না। আমাদের অনেক অপমান করা হয়েছে। আমরা বলতে চাই মব কালচার করে কেউ দেশের মঙ্গল করতে পারে না।

ছাত্রদল সভাপতি আরো বলেন, শিক্ষা নিয়ে কী ভূমিকা পালন করবেন তার ভিশন প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com