দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে অবহিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন না। রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন ডিসি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ‘ডেভিল হান্ট ফেইজ–২’সহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন।
এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান ব্রিফিংয়ের বিষয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।