​যদি তাদের অবস্থান জানতাম, ধরে ফেলতাম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সঠিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আজ সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি এখন তাদের অবস্থান জানতাম, ধরে ফেলতাম। তারা দেশেও থাকতে পারে, বাইরে থেকেও থাকতে পারে। তবে সঠিক স্থান জানা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তা অবিলম্বে ধরত।” তিনি আরও জানান, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে যে ফয়সালকে চিহ্নিত করা হয়েছে, তার খোঁজে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


উপদেষ্টা নিজের পদত্যাগের গুঞ্জনের প্রসঙ্গেও মন্তব্য করেন, “যদি পদত্যাগ করতাম, তাহলে তো এখানে বসতাম না।”

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com