গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত ১৯৬ নম্বর বাড়ি

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০২:৩১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০২:৩১:৩৯ অপরাহ্ন

গুলশানের ১৯৬ নম্বর বাড়ি-বাহ্যিকভাবে সাধারণ হলেও চারপাশে সাজানো নিরাপত্তা, অস্থায়ী ছাউনি ও সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছে যে, বাড়িটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটনোর পর, তারেক রহমান ফিরছেন এই ঠিকানায়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। 

এর আগে, সকাল ৯টা ৫৮ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিমান সূত্র জানায়, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে করে আসেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো-সিলেট-ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে, বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 

বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন তার মা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে। এরপর গন্তব্য গুলশানের ১৯৬ নম্বর বাড়ি। গুলশানের এই ১৯৬ নম্বর বাড়ি কেবল একটি আবাস নয়, এটি জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের অংশ। 

রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর, তৎকালীন সরকার এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ করেছিল। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাড়িটির মালিকানা দলিল হস্তান্তর করা হয় বিএনপি’র চেয়ারপার্সনের কাছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com