ভারতে পালানোর সময় যুবলীগ নেতা ধরা

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৩:৪৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৩:৪৮:১৭ অপরাহ্ন


বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী পথে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮)কে আটক করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভারত যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে আসার সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া গেলে তাকে তৎক্ষণাৎ আটক করা হয়। আটককালে তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, পাসপোর্টে এক্সিট সিল নেওয়ার সময় তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পাঠান বিভিন্ন মামলার আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন।

আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com