​বান্দরবানে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৩:২৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৩:২৭:০৭ অপরাহ্ন


বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনায় জড়িত দুই মিয়ানমার নাগরিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার কক্সবাজার উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯), নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮) ও উখিয়া কুতুপালং ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল হাশেম (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নুরুল ইসলামের দোকানের সামনে থাকা পুরাতন সিএনজি তল্লাশি করে কালো রঙের পলিথিনের বাজারের ব্যাগে মোড়ানো ১০০০ টাকা সমমূল্য মানের কথিত ১২টি জাল নোটের বান্ডেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজন রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আবদুর রহমান বলেন, জাল টাকার মূল উৎস নিরূপণে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com