আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

​জুলাই হত্যা মামলার আসামি আওয়ামী ধূসর ও অর্থ যোগানদাতা মোহাম্মদ জাহেদুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৭:২৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৭:২৮:১৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনে ঢাকায়  ছাত্র- জনতার ওপর হামলার ঘটনায় হত্যা মামলার আসামি মোহাম্মদ জাহেদুল হক বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মোহাম্মদ জাহেদুল হকের বিরুদ্ধে মামলা হওয়ার পরও সে এখনো গ্রেফতার হয়নি বলে জানান ভুক্তভোগীরা, এমনকি তিনি প্রকাশ্যে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছেন। আওয়ামী লীগের স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীদের ক্ষমতার দাপটে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের প্রমাণ রয়েছে।

তাছাড়া, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিনি অর্থের জোগান দিতেন বলে অভিযোগ আছে। 

বর্তমানে রাজধানী ও চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে মোহাম্মদ জাহেদুল হক অর্থের জোগান দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন বলে জানা যাচ্ছে।

নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলে চাঁদাবাজি, সম্পত্তি জবর-দখলসহ নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অভিযোগ রয়েছে, রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন হয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করতেন।

জুলাই আন্দোলনে গুরুতর আহত  মোঃ সজীব ইসলাম বলেন, ‘ রাজধানীর ধানমন্ডি  এলাকায় ২০২৪ সালের ছাত্র-জনতার মিছিলে আমি যোগ দিলে মোহাম্মদ জাহেদুল হক ও তার বাহিনী ছাত্র-জনতা ও আমার ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।’ রাজধানীর সি এম এম আদালতে ধানমন্ডি আমলী আদালতে  মোহাম্মদ জাহেদুল  হকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন আহত মোঃ সজীব ইসলাম (সি আর মামলা নাম্বার-১০১৯/২০২৫) । উক্ত মামলার ৬০ নং এজাহারভুক্ত আসামি।


অনুসন্ধানে আরো জানা যায়, ক্ষমতার দাপটে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে অস্ত্র ও মাদকের অবৈধ ব্যবসায়েও জড়িত এই মোহাম্মদ জাহেদুল হক। এতে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলে তিনি অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করেন। জাহেদুল  হকের মতো হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আইন বিশ্লেষকরা বলছেন, ‘একজন মামলার আসামি যদি বছরের পর বছর প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে।'

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com