​গণঅধিকার পরিষদের দায়িত্ব পেয়ে মামুনের প্রতিক্রিয়া

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০১:৪৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০১:৪৪:৪৪ অপরাহ্ন



গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন হাসান আল মামুন।

মামুন বলেন, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র মেনে ও সকলের সম্মতি ক্রমে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। এই প্রতিকূল সময়ে আমি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি দলকে সমালোচনার ঊর্ধ্বে রেখে দেশের মানুষের আস্থা অর্জন করে দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকে।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিলাম। যে আন্দোলন পরবর্তী সময়ে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়।

স্ট্যাটাসের শেষে তিনি বলেন, কতটুকু পরিবর্তন করতে পারব জানি না। তবে দেশের মানুষ এবং আমার দলের নেতাকর্মীদের দোয়া এবং সমর্থন পেলে গণঅধিকার পরিষদকে আপনাদের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com