​দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:০৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:০৬:১৬ অপরাহ্ন


দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেখানে যান তিনি। দেশে ফেরার পর এই প্রথম তিনি গুলশান কার্যালয়ে গেলেন। 

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলীয় কার্যালয়ে কার্যক্রমে অংশ নিতে গেলেন।

বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর দলীয় সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। কার্যালয়ে তার উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com