জামায়াতে ইসলামীর পলিসি সামিট শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০১-২০২৬ ১১:১৫:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০১-২০২৬ ১১:১৫:০৭ পূর্বাহ্ন
সামিট শুরু
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় কৌশল বিষয়ে ‘পলিসি সামিটের’ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সামিট শুরু হয়েছে।
এতে বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং সিনিয়র সাংবাদিকরা অংশ নিয়েছেন।
সামিটে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য দলের নানা পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় নানা ডিজিটাল উপস্থাপনার মাধ্যমেও সরকার পরিচালনার বিষয়ে দলীয় কৌশল ও পরিকল্পনা তুলে ধরা হয়। বিকেল পর্যন্ত এই সামিট চলবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স