ক্ষেতলাল বড়তারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০১-২০২৬ ০৯:২৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০১-২০২৬ ০৯:২৮:০৪ অপরাহ্ন
আব্দুল বারীর
মো: মিশিকুল মন্ডল
জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে ও গ্রামে গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই বড়তারা ইউনিয়ন ও গ্রামের আশপাশের এলাকায় ধানের শীষের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির রাজনীতি ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে ভোট প্রার্থনা করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স