ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী-১আসনে ন্যাপ পার্টির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:২৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:২৯:১৯ অপরাহ্ন
নীলফামারী-১আসনে ন্যাপ পার্টির  নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ন্যাপ পার্টির নির্বাচনী পথসভা


মোঃ লিখন ইসলাম ( নীলফামারী প্রতিনিধি) 

আসন্ন ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে  রেখে  ৭ ফেব্রুয়ারী নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নে   বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে গাভী প্রতিক এমপি পদ প্রার্থী জেবেল রহমান গাণির নির্বাচনী  পথসভা অনুষ্ঠিত হয়েছে 

সভায় সভাপতিত্ব করেন আব্দুস জলিল।

প্রধান অতিথি জেবেল রহমান গাণি এমপি পদ প্রার্থী নীলফামারী-১।  বিশেষ অতিথি মশিউর রহমান গাণি আনাছ। জাকারিয়া হোসেন রাজুসহ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির  শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময়  বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার নিশ্চিতকরন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা , জনগনের ন্যায় বিচার সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই হলো ন্যাপ পার্টির লক্ষ ও  উদ্দেশ্য।
ডোমার ডিমলা উন্নয়ন করতে হলে গাভী প্রতিকে ভোট দিয়ে ন্যাপ পার্টিকে বিজয়ী করতে হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ