নির্বাচনে আনসারদের যে কঠোর বার্তা দিলেন মহাপরিচালক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০২-২০২৬ ০৫:৪৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০২-২০২৬ ০৫:৪৭:০৪ অপরাহ্ন
আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার সকালে জেলা স্টেডিয়ামে আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি কেউ দায়িত্ব পালনে গাফিলতি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোন সদস্য যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাকে জেলেও যেতে হবে।
মহাপরিচালক আরো সকল সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাও। কেউ যদি এই নিয়মানুগ দায়িত্বে ব্যর্থ হয়, তা সহ্য করা হবে না।
অনুষ্ঠানে আনসার বাহিনীর উপ মহাপরিচালক ড. সাইফুর রহমান এবং চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ড মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স