ভাই-বোনের মধ্যে জমি জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে সাপাহার থানা এলাকায় মারামারির ঘটনায় নিহত ১ গ্রেফতার ৫ ""
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ০৬:২২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ০৬:২২:৪৯ অপরাহ্ন
শহিদুল ইসলাম
"
নওগাঁর সাপাহার থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
০৩/০৩/২০২৬ জেলার সাপাহার থানাধীন গোয়ালা ইউনিয়নের লক্ষীতলা গ্রামে রাত অনুমান ০৮ ঘটিকার দিকে শহিদুল ইসলাম(৪৭), পিতা-মৃত আমির আলী, সাং-গোয়ালা খরিবোন, থানা-সাপাহার-কে জায়গাজমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড সহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম করে। গুরুতর আহত শহিদুল ইসলাম-কে চিকিৎসার জন্য প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ০২ ঘটিকার দিকে মৃত্যুবরণ করে।
এ ব্যাপারে শহিদুলের মা মোসা: বৈইফুল খাতুন বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই সাপাহার থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ০৫ জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা ১) মো: মতিবুর ইসলাম(৫৫), পিতা-মৃত ইয়াহিয়া, ২) মো: রফিকুল ইসলাম(৭০), পিতা-মৃত নজর আলী মন্ডল, ৩) মো: আল মামুন(২০), পিতা মো: মতিবুর ইসলাম, সর্ব সাং- গোয়ালা মাসনাতলা এবং ৪)মো: আব্দুর রায়হান(২০), পিতা মো: মজিবর রহমান, সাং-গোয়ালা, খরিবনা, থানা-সাপাহার। ৫) মোঃ শফিকুল ইসলাম। অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স