ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় তৃপ্তি বেকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩৬:৫৫ অপরাহ্ন
ডিমলায় তৃপ্তি বেকারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মেসার্স তৃপ্তি বেকারিতে


মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)

গতকাল ০৪ মার্চ ২০২৬ তারিখ ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে মেসার্স তৃপ্তি বেকারিতে পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বাজার মনিটরিং কাযর্ক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির ।

কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় সতর্কতামূলকভাবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা কর্তৃক বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ