ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​বাগদাদে মার্কিন দূতাবাসে আঘাত হানল ক্ষেপণাস্ত্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:২৫:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:২৫:৪০ পূর্বাহ্ন
​বাগদাদে মার্কিন দূতাবাসে আঘাত হানল ক্ষেপণাস্ত্র দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।



ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো শনিবার (১৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

হামলার পর দূতাবাস ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায় বলে জানায় সূত্রগুলো। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে শুক্রবার দূতাবাসটি ইরাকের জন্য তাদের লেভেল-৪ নিরাপত্তা সতর্কতা আবারও নবায়ন করে।

এতে সতর্ক করে বলা হয়, ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো আগে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং তারা ভবিষ্যতেও এগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

বিশ্বের সবচেয়ে বড় মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর একটি এই বিশাল দূতাবাস কমপ্লেক্সটি অতীতে বহুবার ইরান-সমর্থিত মিলিশিয়াদের রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ