ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ডোমার-ডিমলাবাসীকে এমপি আব্দুস সাত্তার এর গুরুপ্তপূর্ন পরামর্শ

আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৩:২৫:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৩:২৫:০৫ অপরাহ্ন
ঈদে ডোমার-ডিমলাবাসীকে এমপি আব্দুস সাত্তার এর গুরুপ্তপূর্ন পরামর্শ এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বি
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) ঈদে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে আসা এবং গ্রামে বসবাসকারী নীলফামারী -১ আসন, ডোমার - ডিমলার সর্বস্তরের সকলকে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এই পরামর্শ দেন যাহা নিম্নে হুবাহু তুলে ধরা হলো : প্রিয় নীলফামারী-১ আসনের ডোমার ও ডিমলাবাসী, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে গিয়ে আমরা অনেকেই ঈদের পরের দিন আত্মীয়-স্বজনের বাড়ি যাতায়াত করি। কিন্তু এই আনন্দঘন সময়ে অসতর্কতা থেকে সৃষ্টি হতে পারে যানজট, সড়ক দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা ও ভোগান্তি। আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি— নিজে সতর্ক হোন, পরিবারকে সতর্ক রাখুন, এবং নিরাপদ চলাচল নিশ্চিত করুন। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: ১. অপ্রয়োজনে অতিরিক্ত ভিড় ও ঝুঁকিপূর্ণ যাত্রা এড়িয়ে চলুন। ২. মোটরসাইকেল চালালে অবশ্যই হেলমেট ব্যবহার করুন, অতিরিক্ত যাত্রী বহন করবেন না। ৩. অপ্রাপ্তবয়স্কদের কোনোভাবেই যানবাহন চালাতে দেবেন না। ৪. ট্রাক, ভটভটি, নছিমন-করিমন বা অনিরাপদ যানবাহনে যাতায়াত থেকে বিরত থাকুন। ৫. চালকদের প্রতি অনুরোধ—অতিরিক্ত গতি, ওভারটেকিং ও অসচেতন ড্রাইভিং থেকে বিরত থাকুন। ৬. বাজার, সড়ক ও জনসমাগমস্থলে শৃঙ্খলা বজায় রাখুন। ৭. কোথাও কোনো বিশৃঙ্খলা বা জনভোগান্তির ঘটনা দেখলে দ্রুত প্রশাসনকে জানান। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সবাই নিরাপদে, স্বস্তিতে ও শান্তিপূর্ণভাবে আপনজনের কাছে পৌঁছাতে পারে। আসুন, আমরা সবাই সচেতন হই, শৃঙ্খলা মেনে চলি এবং একটি নিরাপদ, সুন্দর ও দুর্ঘটনামুক্ত ঈদ-পরবর্তী পরিবেশ গড়ে তুলি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ