ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নিজ আসনে লিফলেট বিতরণ করলেন নীলফামারী-১ আসনের এমপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৪-২০২৬ ১০:২২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ১০:২২:০৩ অপরাহ্ন
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নিজ আসনে লিফলেট বিতরণ করলেন নীলফামারী-১ আসনের এমপি গণভোটের
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) ডিমলা উপজেলার ব্যস্ত বাজার বাবুর হাট, ডিমলা নিজপাড়া বাজার ও নাউতারা বাজারে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। লিফলেট বিতরণকালে এমপি বলেন, “জনগণের ভোট ও রায়ই সর্বোচ্চ। গণভোটের ফলাফল যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে এই দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।” এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই লিফলেট গ্রহণ করে এমপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং গণভোটের রায় বাস্তবায়নে তাদের সমর্থন ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ