সীমান্তে বিজিবি'র অভিযানে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ESKUF উদ্ধার, গ্রেফতার ২ নারী"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৪-২০২৬ ১১:২৩:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৬ ১১:২৩:৫৮ অপরাহ্ন
নারী মাদক কারবারী
"""
নওগাঁ জেলা স্টাফ রিপোর্টার মোঃ আকতার হোসেন।
নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক ৯৮ বোতল ESKUF সিরাপসহ ২ জন নারী মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট সীমান্তে ১৬ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ৯ টার সময় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রীঃ বিশ্বজিৎ রায় এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ৩ কিমি বাংলাদেশ অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন পারুল নামক স্থানে অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ESKUF সিরাপ, ২টি মোবাইল ফোনসহ ২ জন নারী মাদক কারবারী মোছাঃ পল্লবী (২২), স্বামী-মোঃ টিপু সুলতান, গ্রাম-আটাপাড়া পোষ্ট-বাগজানা, থানা-পাঁচবিবি ও মোছাঃ সোনিয়া আক্তার (২৮), স্বামী-মোঃ বাপ্পি, গ্রাম-ইসলামনগর, পোষ্ট+থানা-জয়পুরহাট সদর, উভয়ের জেলা-জয়পুরহাটকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স