সরিষাবাড়ীতে কৃষি ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৬-২০২৬ ০৮:২৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৬-২০২৬ ০৮:২৬:৪১ অপরাহ্ন
বৃদ্ধিকরণ প্রকল্প
গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে পরিষদ অডিটোরিয়াম হল রোমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর খামারবাড়ি উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের ফসল নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে ফসলের নিবিড়তা কিভাবে বৃদ্ধি করা যায় সে সকল বিষয়ে আলোচনা করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স