ক্ষেতলালের রোয়াইড় দক্ষিণ পাড়া জামে মসজিদে ৫ লক্ষ টাকা অনুদান: প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৬-২০২৬ ০২:৪৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৬-২০২৬ ০২:৪৭:০৭ অপরাহ্ন
মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়নে ৫ লক্ষ টাকা সরকারি অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) 'সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)' শীর্ষক প্রকল্পের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়।
মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয়ের বিশেষ প্রচেষ্টায় এই অনুদান বরাদ্দ হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও মসজিদ কমিটির পক্ষ থেকে তাঁর প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হালিম মাষ্টার এবং বড়তারা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আনিছুর রহমান সহ আরো নেতাকর্মীদের উপস্থিতিতে রোয়াইড় দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি মো: মোহাসিন মন্ডলের হাতে অনুদানের এই কপিটি তুলে দেওয়া হয়।
এই বরাদ্দের ফলে মসজিদের উন্নয়ন মূলক কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন মসজিদ কমিটি ও স্থানীয় মুসুল্লিরা। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমন গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স