মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক মরণফাঁদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৭-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৭-২০২৬ ১২:৩১:১২ অপরাহ্ন
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্ডুমালা বাজার থেকে পাঁচন্দর স্কুল পাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
জানা যায়, এই সড়কটি দিয়ে সরাসরি মুন্ডুমালা থেকে কাঁকনহাট পর্যন্ত যাতায়াত করা হয়। প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়েই চলাচল করেন। রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে ছোট-বড় যান ও পথচারীদের নিত্যদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।.
এলাকাবাসী জানান, দীর্ঘ সময় পার হলেও পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তাটি মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন ,উদাসীনতা ও নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী মশিউর রহমান জানান, “এই রাস্তাটি আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনেও যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। আমরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি মেরামতের জোর দাবি জানাচ্ছি।”
জনদুর্ভোগ নিরসনে এবং দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও এলজিইডি (LGED)-সহ দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন মুন্ডুমালা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকাবাসী আশা করেন , দ্রুত সময়ের মধ্যেই, এই রাস্তার কাজ শুরু হবে ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স