ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী মাহবুবের মৃত্যুতে আলতাফ চৌধুরীর শোক

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৪:০৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৪:১০:২৫ অপরাহ্ন
কাজী মাহবুবের  মৃত্যুতে আলতাফ চৌধুরীর শোক


পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সভাপতি কাজী মাহবুব আলম গতকাল রাতে  ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার নামাজে ১ম জানাজা অদ্য ৭ জুলাই সকাল ১১টায় পটুয়াখালী ব্যায়ামাগারে ও দ্বিতীয় জানাজা জোহর নামাজ বাদে বদরপুর কাজী বাড়িতে অনুষ্ঠিত হয়।

পরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী  ও পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ