ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মতিঝিলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:১৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:১৮:৫৩ অপরাহ্ন
​মতিঝিলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
​বিশেষ প্রতিনিধি : মোঃ নুরুল ইসলাম খোকন। জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে এবং তাদের পরিবারের চিকিৎসা সহায়তায় রাজধানী ঢাকায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ ১১ জুলাই ২০২৬, শনিবার সকাল ৮:৩০ টা থেকে মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোনের জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার আমীর এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা মু'তাছিম বিল্লাহ। ​মেডিকেল ক্যাম্পে আগত সাধারণ মানুষ ও জুলাই আন্দোলনের আহতদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। আয়োজকরা জানান, জুলাইয়ের গণ-আন্দোলনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ