কর্মঘণ্টার বাইরে রাত ৮টার পর ন্যাশনাল ব্যাংক থেকে ২২ কোটি ৬০ লাখ টাকা লেনদেনের ঘটনা অনুসন্ধানে ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৮-২০২৬ ০৫:৩২:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৮-২০২৬ ০৫:৩২:০৮ অপরাহ্ন
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাঁদের ৪ আগস্ট সশরীরে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে ৩ আগস্ট এই তথ্য জানা যায়।
অভিযোগটি মেসার্স ইমপ্যাক্ট কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উত্তোলনের বিষয় কেন্দ্র করে। তলবপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ব্যাংকটির দিলকুশা শাখার এসভিপি আশরাফ উদ্দিন আহমেদ, কোম্পানি সেক্রেটারি মো. কায়সার রশীদ, ইভিপি ও বনানী শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট গুলশান করপোরেট শাখার ব্যবস্থাপককে তলব করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় এই অনুসন্ধান শুরু করেছে দুদক।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখায় পর্ষদ সভায় ঋণ নবায়নের সিদ্ধান্ত বিকেলে অনুমোদনের পর রাত ৮টা ২৩ মিনিট থেকে ৯টা ৪ মিনিটের মধ্যে ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কর্ণধার আলী হায়দার রতনকে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হয়। ওই সময় গ্রাহকের বিরুদ্ধে অন্য ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগও ছিল।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স