ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৫:৫৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৫:৫৩:৫৩ পূর্বাহ্ন
নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন
আল্লাহ সর্ব শক্তিমান, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩ তম রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কে শ্রদ্ধায় মান্যবর, বাংলাদেশ শ্রমজীবী পার্টি - বিএসপি'র পক্ষ থেকে আপনাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আপনার দূরদর্শী নেতৃত্ব জাতিকে নতুন আশার আলো দেখাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিএসপি'র বিশ্বাস আপনার বিচক্ষণতা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আরও সুসংহত হবে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, আপনার মেয়াদে শ্রমজীবী মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার নিশ্চিত হবে। দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি সর্বদা আপনার গঠন মূলক কাজে সহযোগিতা করতে প্রস্তুত। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রীয় দায়িত্ব পালন কামনা করছি। শ্রদ্ধান্তেঃ- সভাপতি, লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী, বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি এবং এয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা-১৬ ( পল্লবী ও রূপনগর থানা) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ নিজাম উদ্দিন চৌধুরী। বাংলাদেশ শ্রমজীবী পার্টি - বিএসপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তারিখ: ২০ আগস্ট, ২০২৬ ইং স্থান: মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬.

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ