ধুনটে নোংরা পরিবেশে কেক তৈরির দায়ে কেক কারখানাকে জরিমানা, ২০০ ডিম বিনষ্ট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ১১:৫০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ১১:৫০:০৯ অপরাহ্ন
গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত করার অপরাধে ‘মন স্পেশাল কেক’ নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটিতে থাকা প্রায় ২০০টি বিনষ্ট ও পচা ডিম ধ্বংস করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ধুনট উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানের মন স্পেশাল কেক, বাবু বাজার, নিমগাছী, ধুনট, বগুড়া। সেখানে দীর্ঘদিন ধরে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বিএসটিআই’র বৈধ লাইসেন্স না থাকা এবং পণ্যের প্যাকেট/লেবেলে সঠিক উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নষ্ট ২০০টি ডিম জনসম্মুখে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ উল্লাহ নিজামী।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো: শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট) মোঃ আসাদুজ্জামান।
জনস্বার্থ রক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিএসটিআই বগুড়ার এই যৌথ ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স