নানিয়ারচরে বিদায়ী ইউএনওকে বিদায়, নবাগত ইউএনওকে বরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৮-২০২৬ ১১:৫৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৮-২০২৬ ১১:৫৬:৫৬ অপরাহ্ন
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজিব দাশ পুরকায়স্থের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নূর পেয়ারা বেগমের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার উপস্থিত থেকে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও রাজিব দাশ পুরকায়স্থের দায়িত্ব পালনকালে নানিয়ারচর উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগমকে নানিয়ারচরে আন্তরিক স্বাগত জানানো হয়। তাঁর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর ও জনবান্ধব সেবা পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিদায়ী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাঁকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স