কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৯-২০২৬ ০৭:২৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৯-২০২৬ ০৭:২৪:৪৫ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি ভিডিও কনফারেন্সের (প্রদর্শনের) মাধ্যমে ১২ ই সেপ্টেম্বর (২০২৬ ) শনিবার সকাল ৯ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনমাস ব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
কালাই উপজেলা প্রশাসনের ও পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স