কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৯-২০২৬ ১০:৩৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৬ ১০:৩৬:০৩ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল।
উঠান বৈঠকে স্থানীয় প্রবীণ ভোটারদের সমাগম ঘটে। উপস্থিত সাধারণ ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে প্রবীন এই নেতা বলেন, "আমি দীর্ঘদিন ধরে রাজপথে দুর্দিনের সাহসী, ত্যাগী ও বারবার কারা নির্যাতিত নেতা হিসেবে জনগণের পাশে থেকেছি। ২০১৬ সালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। মাত্রাই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করছি।
আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কালাই উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় জনগণের সাথে সুসম্পর্কের কারণে সাধারণ ভোটারদের মাঝে তাঁকে নিয়ে বেশ আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উঠান বৈঠকে এলাকার সম্মানিত ভোটারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স