নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপি নেতা কাইয়ুম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১২-২০২৫ ০২:৫৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১২-২০২৫ ০২:৫৪:৪৯ অপরাহ্ন
বিএনপি নেতা কাইয়ুম
বাড্ডা থানায় পুলিশের করা ২০১৫ সালের নাশকতার মামলা থেকে জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন পেয়ে এম এ কাইয়ুম বলেন, মিথ্যা ও গায়েবি মামলার কালচার বন্ধ হওয়া উচিত। আগামীতে এ ধরনের মামলা হবে না।
এসময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পর থেকে সতর্কতার সাথে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান এই বিএনপি নেতা।
পরে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, শতাধিক মামলা থাকলেও সবগুলোতেই জামিন আছেন বিএনপি নেতা এম এ কাইয়ুম।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স